ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : ‘যেকোনো নির্বাচনে বিএনপির পরাজয়ের আশঙ্কা থাকলেই তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যাচার করে। মিথ্যাচার করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেছেন।
রোববার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে কৃষি ব্যাংকের দৌলতপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতা-কর্মীদের সিটি করপোরেশন এলাকা থেকে আটক করছে, এটা প্রমাণ করে যে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না’, বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে হানিফ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী যখন কোনো সন্ত্রাসীকে আটক করছে তখন তো বিএনপি নেতা-কর্মীরা তাদের সাথে থাকেন না যে তারা বলতে পারবেন করপোরেশন এলাকা নাকি করপোরেশনের বাইরে থেকে তাদের আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, সেটা নির্বাচনকালীন হোক বা নির্বাচন পরবর্তী সময় হোক।’
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।