ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি সোমবার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে সময় বৃদ্ধির রিভিউ আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ঠিক করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনর নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন। এর আগে গত ২৬ জুলাই চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের আবেদনের শুনানির জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
পরে ব্যারিস্টার এহসানুর রহমান জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে বেগম খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য বেঁধে দেওয়া সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। আদালত আজ বিষয়টি গ্রহণ করে আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করতে ৩১ জুলাই হাইকোর্টকে সময় বেঁধে দেন আপিল বিভাগ। কিন্তু এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে একটি রিভিউ আবেদন দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত ওই আবেদনের শুনানি ৩১ জুলাই পর্যন্ত স্ট্যান্ড ওভার রাখেন। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।’ এর পরিপ্রেক্ষিতে নিয়ম অনুসারে গত বৃহস্পতিবার চেম্বার আদালতে আবেদন জানান তারা। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করে দেন।’
এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদনটি মুলতবি রাখেন।