ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপা কখনো নিরপেক্ষ নির্বাচনের বাইরে চিন্তা করেনি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি কখনো নিরপেক্ষ নির্বাচনের বাইরে চিন্তা করেনি। তবে সব ক্ষেত্রেই প্রত্যশা পূরণ হয় না। এ নিয়েই আমাদের চলতে হবে।
বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এসময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গতকাল ভারতের হাইকমিশনার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের বাসায় এসেছিলেন। সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ভারতের অনেক অবদানের কথা তিনি উল্লেখ করেন। জাতীয় নির্বাচন নিয়েও কিছু কথাবার্তা হয়েছে। সকল ধরনের প্রার্থীর অংশগ্রহণে একটা সুষ্ঠ নির্বাচন হবে এটা জাতির কাছে প্রত্যাশা।
রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী ২৬ জুলাই কুড়িগ্রাম-৩ আসন উলিপুর উপনির্বাচন। আজ সেই নির্বাচনের বিষয়টি তুলে ধরেছি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এবং একই সঙ্গে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কথা উল্লেখ করেছি। যাতে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন হয় এবং সমালোচনার ঊর্ধ্বে থাকে সেটাই আমরা আশা করছি। তবে আমরা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সন্তুষ্ট এবং আমরা আশা করছি কুড়িগ্রাম উলিপুর নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ হবে।
উলিপুর জাতীয় পার্টির প্রার্থী আক্কাস আলী সরকার হলফনামায় বাৎসরিক আয় দুই জায়গায় দুই রকমের দেখিয়েছে এবং ইসলামী ব্যাংক থেকে ২৫২ কোটি টাকা এবং অন্যান্য ব্যাংক মিলিয়ে তিনি ২৭২ কোটি টাকা ঋণ নিয়েছেন এবং এরকম একজন ঋণ খেলাপি হয়ে কীভাবে নির্বাচনে আসেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি একজন বড় ধরনের ব্যবসায়ী। তার মেডিক্যাল কলেজ আছে এবং উত্তরবঙ্গে তার সমকক্ষ এই ধরনের প্রতিষ্ঠিত শিল্পপতি খুব কম আছে। তবে এই বিষয়ে তিনিই ভাল বলতে পারবেন।