ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার মুক্তির দাবিতে ফরিদপুরে মিছিল

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদকসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ফরিদপুরে মিছিল ও সমাবেশ করেছেন যুবদল ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীরা।
সোমবার সকালে শহরের ঝিলটুলির ডায়াবেটিক হাসপাতালেল সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য দেন- জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, কে. এম. জাফর, মো. শহিদুর ইসলাম, জেলা ছাত্রদলের মোয়াজ্জেম হোসেন মিঠু, মো. হেমায়েত হোসেন প্রমুখ।