ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মানহানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
এ বি সিদ্দিকী বলেন, মামলাটিতে গত ৩০ জুন অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী। আজ মামলাটির ধার্য তারিখ রয়েছে। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছি। আজই এ বিষয়ে শুনানি হতে পারে।
উল্লেখ, গত ১১ জুলাই মানহানির একটি মামলায় খালেদা জিয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে একই আদালত পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলার বাদীও এবি সিদ্দিকী।
গত বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয় বিতর্কীত মন্তব্য করেন।