ঢাকাSunday , 15 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলার কৃষির সাম্প্রতিক সাফল্য বিশ্ব স্বীকৃতি পেয়েছে : কৃষিমন্ত্রী

Link Copied!

রাজধানীর গাবতলীতে বিএডিসি’র বীজআলু হিমাগার, গ্রিন হাউজ, সেন্ট্রাল টিস্যু কালচার ল্যাবরেটরি ও বৃক্ষরোপণ উৎসবের শুভ সূচনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলার কৃষির সাম্প্রতিক সাফল্য বিশ্ব স্বীকৃতি পেয়েছে। হাইব্রিডের কারণে আমরা এখন সারা বছর সবজি পাচ্ছি। সবজি উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।’ গতকাল রোববার (১৫ জুলাই) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র গাবতলী মিরপুর খামারস্থ বীজ ভবনে বীজআলু হিমাগার, গ্রিন হাউজ, সেন্ট্রাল টিস্যু কালচার ল্যাবরেটরি ও বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। এছাড়া বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) ঝরনা বেগম, সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. আব্দুল জলিল ও সংস্থার সচিব তুলসী রঞ্জন সাহা, কৃষি মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের জন্য ব্যাংক ঋণ সহজ করেছি, ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুবিধা পাচ্ছে। বীজ ও সারসহ কৃষি উপকরণ সহজলভ্য করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিএডিসিকে পুনরুজ্জীবিত করেছেন। কৃষির উন্নতিকল্পে সরকার বিভিন্ন নীতি গ্রহণ করেছে। স্বাস্থ্যের কোন ক্ষতি না করে যে কোন বৈজ্ঞানিক আবিষ্কার আমরা গ্রহণ করবো। হাইব্রিডের পাশাপাশি এখন আমরা জেনিটিক্যালি মডিফাইড অর্গানিজম (জিএমও) প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে এগিয়ে যাচ্ছি। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফএও কর্তৃক সেরেস পদক লাভ করেছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মো. আসলামুল হক এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তির দেশে পরিণত হয়। আমাদের বিশ্বাস, বিএডিসি’র বীজ উৎপাদন কেন্দ্রগুলো আন্তর্জাতিকমানের বীজ উৎপাদন এলাকা হিসেবে গড়ে উঠবে।
সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, উন্নতমানের বীজ ব্যবহারে ফলন শতকরা ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধি পায়। একক ফসল হিসেবে ধানের পরে আলুর অবস্থান। আলু রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের অপার সম্ভাবনা রয়েছে আমাদের। বিএডিসি’র টিস্যুকালচার ও মলিকুলার ল্যাব স্থাপনের ফলে মানসম্পন্ন বীজ উৎপাদনের পাশাপাশি আলু রপ্তানিতে আমাদের প্রতিবন্ধকতা দূর হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে হলে আমাদের কৃষির প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।