ঢাকাSaturday , 14 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএই’র পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা

Link Copied!

সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান, অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং) কৃষিবিদ অমিতাভ দাসসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই ময়মনসিংহস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং) কৃষিবিদ অমিতাভ দাস। ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান।
প্রধান অতিথি অমিতাভ দাস চলমান এই প্রকল্পটিকে ডিএই’র একটি মাইলফলক প্রকল্প হিসেবে অভিহিত করেন। প্রকল্পের কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে চলতি অর্থবছরে প্রকল্পের সকল কর্মকান্ড বাস্তবায়নে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান ২০১৮-১৯ অর্থবছরের ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে গৃহীতব্য সকল কার্যক্রম বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং কর্মকান্ড বাস্তবায়নে কর্মশালায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ কামনা করেন।
কর্মশালায় শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ জেলার প্রকল্পভুক্ত উপজেলাগুলোতে ২০১৮-১৯ অর্থবছরে বাস্তবায়িতব্য বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপজেলাগুলোতে বিগত বছরে বাস্তবায়িত কর্মকান্ডের প্রভাব ও মূল্যায়ন তুলে ধরে সেগুলো আমলে নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ঘোষণা দেয়া হয়।
কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের প্রকল্পভুক্ত ৭টি জেলায় ২২টি উপজেলার কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিনা (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট), বারি (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট)’র বিজ্ঞানীগণও উপস্থিত ছিলেন।