ঢাকাWednesday , 11 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীতেও সেবা দিতে চাই: বাবলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকা শ্যামপুরে নির্বাচনী মিছিল করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।
তিনি বলেছেন, আমি আপনাদের সন্তান। সুখে দু:খে পাশে আছি, আজীবন আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের সর্বোচ্চ সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতেও অকৃত্রিম সেবা দিতে চাই। এলাকার উন্নয়ন, সমৃদ্ধি অব্যাহত রাখতে লাঙলে ভোট দিয়ে আবারো তাকে নির্বাচিত করার আহ্বান জানান বাবলা।
বুধবার বিকেলে শ্যামপুরের ১ নং প্লট থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে পালপাড়া, বড়ইতলা সড়ক হয়ে রাজউক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে বালুর মাঠে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এই সময় বাবলার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির শ্যামপুর থানার সভাপতি কাওসার আহমেদ, কদমতলি থানার সভাপতি শামসুজ্জামান কাজল, সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, জাপা নেতা সুলতানা আহমেদ লিপি, জহিরুল ইসলাম জহির, মো. স্বাধীন, হানিফ সর্দার।
পথসভায় এমপি বাবলা বলেন, স্বাধীনতার পর বৃহত্তর ঢাকা-৪ এ সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির আমলে। উন্নয়নের নেতৃত্বে ছিলেন পল্লীবন্ধু এরশাদ।
তিনি বলেন, বিগত সাড়ে চার বছরেও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় শ্যামপুর-কদমতলিতে আমি শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। বিশেষ করে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে ৫৫৮ কোটি টাকার মেগা প্রকল্পের কাজও এগিয়ে চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গল মার্কায় ভোট দিন। পথসভা শেষে বাবলা জুরাইন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি এলাকাবাসীর দোয়া কামনা করেন।