ঢাকাWednesday , 11 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ৩১ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া জামিন আবেদন করেন। আদালত আগামী ৩১ জুলাই জামিন আবেদনের ওপর শুনানি তারিখ ধার্য করেছেন। সাংবাদিকদের এ তথ্য জানান মাসুদ আহমেদ তালুকদার।
তিনি বলেন, গত ১৮ জুন মামলা দুইটিতে ঢাকা সিএমএম আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়। গত ২১ জুন শুনানি শেষে গত ৫ জুলাই বকশীবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পৃথক দুই মহানগর হাকিম তার জামিন নামঞ্জুরের আদেশ দেন। এরপর আজ আমরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছি। আদালত আগামী ৩১ জুলাই জামিন আবেদনের ওপর শুনানির তারিখ ঠিক করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ‘স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন।