ঢাকাTuesday , 10 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশেদ খান মেননের সফল অস্ত্রোপচার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে এ অস্ত্রোপচার হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
তিনি বলেন, সমাজকল্যাণমন্ত্রী এখন শঙ্কামুক্ত। অপারেশন সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২টায় সফলভাবে শেষ হয়। মন্ত্রী (রাশেদ খান মেনন) বলেছেন, আমি ভাল আছি। আমি সকলের অভুতপূর্ব ভালবাসায় অভিভূত। এদিকে, সমাজকল্যাণমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে সবার নিকট প্রার্থনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুলাই সকালে প্রাত:ভ্রমণের সময় পা পিছলে পড়ে গিয়ে তার বা পায়ের হিপ জয়েন্টের হার ভেঙে গেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।