ঢাকাTuesday , 10 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, অক্টোবরের শেষে তফসিল ঘোষণা করা হবে। সেজন্য তার আগেই আসনভিত্তিক ভোটার তালিকা ও সিডি প্রস্তুত করার জন্য মাঠপর্যায়ের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তফসিলের আগেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তিনি আরো জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০টি, সিলেট ও রাজশাহীর ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
আগামী বছর থেকে ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে বলেও জানান তিনি।