ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের কুশল বিনিময় অব্যাহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় অব্যাহত রেখেছেন।
এএইচএম খায়রুজ্জামান লিটন রোববারও কয়েকটি এলাকায় ব্যাংক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করেন। রাজশাহী নগরীর সাহেববাজার, আলুপট্টি ও কুমারপাড়া এলাকায় তিনি লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
নগরীর পিএন স্কুলের পাশে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ রাজশাহী শাখার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন লিটন। এরপর আইসিবি সিকিউরিটি ট্রেডিং কোম্পানি, গেটওয়ে ইকুইটি রির্সোস লিমিটেড, মিউচুয়াল টাস্ট্র ব্যাংক, এনসিসি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাত করেন।
এছাড়া নগরীর সাহেববাজার এলাকার চাল ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, মার্কেন্টাইল ও উত্তরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন খায়রুজ্জামান লিটন। এসময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।