ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার রিভিউ আবেদনের আদেশ ১২ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিস্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ২৭ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিস্পত্তি করতে আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।
গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন, তা ৩১ জুলাইয়ের মধ্যে নিস্পত্তির নির্দেশ দেওয়া হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপি চেয়ারপারসন।