ঢাকাThursday , 5 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দল নিবন্ধনে ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ আহ্বান জানায় সংগঠনটি। সমাবেশ শেষে দুপুর ১টার দিকে মিছিল নিয়ে স্মারকলিপি পেশ করতে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করে গণসংহতি আন্দোলন।
সমাবেশে বক্তারা বলেন, আইন ও শর্তগুলো মেনেই গণসংহতি আন্দোলন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছিল। কিন্তু কোনো কারণ দেখানো হয়নি, মাঠ পর্যায়ে জরিপ করা হয়নি এবং কী কী ত্রুটির কারণে নিবন্ধন দেওয়া হচ্ছে না তাও জানানো হয়নি। অথচ নির্বাচন কমিশনের দায়িত্ব রাজনৈতিক দলগুলো কীভাবে বিকশিত হবে তার ব্যবস্থা করা।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি হয়নি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা তারা প্রয়োগ করতে পারেন না। সরকারি দলের জন্য এই নির্বাচন কমিশন অনুকূলে থাকলেও অন্য দলের জন্য ইসি অনুকূলে নয়।
তিনি বলেন, উন্নয়ন আর মুক্তিযুদ্ধের কথা বলে বর্তমানে দেশ কোন পরিস্থিতিতে চলছে তা সবাই জানে। প্রতিবাদ করার জন্য কাউকে রাস্তায় নামতে দেওয়া হয় না। প্রতিবাদ বা আন্দোলনে যদি কেউ রাস্তায় নামে তাহলে বর্তমান সরকার ভয় পায়।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া প্রসঙ্গ তুলে জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আইনে আছে যে, পরপর দুই বার নির্বাচনে অংশ না নিলে একটি দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এটা এজন্য করা হয়েছে যেন দলগুলো তাদের নিবন্ধন বাতিল না হয় সে কারণে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয়। নির্বাচন কমিশন ৫ বছরে নিবন্ধনের জন্য সুযোগ দিয়েছে মাত্র একবার আর নিবন্ধনের আইনগুলোও খুবই অস্পষ্ট। তাই রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা আন্দোলনে নেমেছি।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল সুজন, তাসলিমা আক্তার প্রমুখ।