ঢাকাSunday , 1 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় : যুক্তফ্রন্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তফ্রন্ট। রোববার এক বিবৃতিতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে যুক্তফ্রন্ট নেতারা বলেন, সব ছাত্রই আমাদের সন্তান, সুতরাং তাদের প্রতি নিষ্ঠুরতা কখনো কাম্য নয়। তারা বলেন, শনিবারের ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত না হয়ে পারি না। ক্ষমতার দর্পে অথবা অহংকারে যারা এ ধরনের কাজ করে তারা ভুলে যায় যে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।