ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির নেতৃত্বে যুদ্ধাপরাধীদের ঐক্য হয়েছে

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সমগ্র জাতীয় ঐক্য শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছে। আর খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে পাকিস্তানপন্থি রাজাকার, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের ঐক্য গঠিত হয়েছে। সুতরাং খালেদা জিয়া ও বিএনপি যতক্ষণ পর্যন্ত রাজাকার, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের নেতৃত্ব দেবে ততক্ষণ পর্যন্ত তারা জাতীয় ঐক্য করতে পারবে না।’
শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সরকার পতন ঘটানো হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এই মন্তব্য করেন।
ইনু বলেন, ‘বিএনপির জাতীয় ঐক্যও হবে না, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার কাজও সফল হবে না। সুতরাং আইন অনুযায়ী খালেদা জিয়াকে সাজা ভোগ করতে হবে এবং তিনি নির্বাচনের জন্য অযোগ্য প্রমাণিত হবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আন নুর জায়েদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।