ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিশু দেব দত্তের হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যাতে করে এ ঘটনা আর কোথাও কেউ না ঘটাতে পারে।’
শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় শিশু দেব দত্তের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসীন, প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জুন সকালে মিরপুর উপজেলার চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে (৯) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার ১৭ দিন পরে ২৫ জুন দুপুরে পুলিশ একটি বাড়ির শৌচাগারের পাশে গর্ত খুড়ে দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে।