ঢাকাThursday , 31 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে বাড়ছে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা আট লাখ থেকে বাড়িয়ে সাড়ে নয় লাখে উন্নত করা হবে এবং টাকার পরিমাণও ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত হতদরিদ্র মায়েদের জন্য হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
বুধবার সকালে ঢাকা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী মায়েদের হাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অনুষ্ঠানে মায়েদের উদ্দেশ্যে বলেন, শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে শিশুর ৯০ শতাংশ বিকাশ সাধিত হয়। সুতরাং এই সময় শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। চুমকি বলেন, সরকার যে টাকা আপনাদের দিয়েছেন এই টাকা দিয়ে নিজে এবং শিশুকে ভালো খাবার খাওয়াবেন।
এ সময় সচিব নাছিমা বেগম মায়েদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে ডাক্তারের সাথে কথা বলবেন। আপনাদের কী সমস্যা তা ডাক্তার বলবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না।
প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় চার হাজার মা’কে মাতৃত্বকালীন ভাতা প্রদান করে। এসব মায়ের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য হেলথ ক্যাম্প চালু করা হয়েছে। এই লক্ষ্যে প্রত্যেকে স্বাস্থ্য সেবা পাবেন। তাছাড়া তাদেরকে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।