ঢাকাWednesday , 9 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। বুধবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার।
বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। বৈঠক শেষে ইসির পক্ষ থেকে সচিব এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এইচটি ইমামের ব্রিফ করার কথা রয়েছে।