ঢাকাWednesday , 2 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালীন সরকার সমাধানের আগে তফসিল নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে যে বৈপরীত্য চলছে, তার সমাধানের আগে একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে তা মেনে নেওয়া হবে না বলে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তফসিল ঘোষণার আগেই নির্বাচনকালীন সরকার প্রশ্নে আলাপ-আলোচনার মাধ্যামে এর সমাধানে আসতে হবে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে সমাধান হওয়ার আগে তফসিল ঘোষণা কখনো জনগণ মেনে নেবে না। সরকার যে নির্দেশ দিচ্ছে কমিশন তাই বাস্তবায়ন করছে। তাদের নিজস্ব কোনো চিন্তা-ভাবনা নেই। জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সীমানা নির্ধারণের যে নিয়ম রয়েছে সেটিও তারা পালন করছে না।’
বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের ইচ্ছাপূরণের প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন সরকারের সৃষ্টি। সরকার নিজেদের ইচ্ছা পূরণে তাদের পছন্দমত লোক বসিয়েছে কমিশনে। যাতে আবারও একতরফা ভোট করে ক্ষমতায় আসতে পারে।’
এ সময় নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে বলে জানান তিনি।
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন মির্জা ফখরুল।
বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন কমিশন আখ্যাপ দিয়ে তিনি বলেন, ‘তাদের সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই। উট পাখি যেমন ঝড় আসলে বালুর মধ্যে মাথা ঢুকিয়ে মনে করে তাদের ঝড় আঘাত করবে না এ ইসির অবস্থা তেমন। তারা মনে করে নিরপেক্ষ নির্বাচন না করলে জনজোয়ার তাদের আঘাত করবে না।’
এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার সব সময় চেষ্টা করেছে দেশের প্রধান বিরোধীদলকে দূরে রেখে, খালেদা জিয়াকে বাইরে রেখে একতরফা নির্বাচনের।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের জনগণের কাছে যাওয়ার জায়গা নেই। তারা নিশ্চিত বিরোধীদল নির্বাচনে গেলে তাদের ভরাডুবি হবে। সেজন্য একতরফা নির্বাচনের জন্যই এ কমিশন গঠন করেছে, যাতে তাদের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে পারে। কিন্তু এটি কখনও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।’