ঢাকাSunday , 29 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাবিবসহ বিএনপির কয়েক নেতা আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজনকে আটক করেছে রমনা থানা পুলিশ।
রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না পুলিশ।
আটক অন্য নেতারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আ ন ম সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেলসহ আরও কয়েকজন।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবদুল মোতালিব তাদের আটকের কথা স্বীকার করে বলেন, ঘণ্টাখানেক আগে কয়েকজনকে আমাদের থানায় আনা হয়েছে। তবে কী অভিযোগে আনা হয়েছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলছেন।
এদিকে হাবিবুর রশীদ হাবিবসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাতে এক বিবৃতিতে তাদের মুক্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব।