ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নির্বাচনী প্রচারণায় ‘থিম সং’

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘সময়ের সাথে, মিলে এক পথে, দল বেঁধে চল যাই, ভোট দেই ধানের শীষে…’ একটি ‘থিম সং’ পোস্ট করা হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ফেসবুক পেইজে (Kcc Mayor Candidate Monzu)।
মেয়র প্রার্থী মঞ্জু তার পেইজে শুক্রবার বিকেল ৫টায় থিং সংটি পোস্ট করেন। এই থিং সংটির গীতিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ‘মা খালেদা জিয়ার মুক্তি ও ধানের শীষে ভোটে দেওয়ার আহ্বান জানতেই এই গানটি লেখা। এই গানের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তিকে প্রধান্য দেওয়া হয়েছে।’
গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ জোবায়ের, সুর করেছেন আহমেদ কিসলু।
থিম সংয়ের কথাগুলো হলো— ‘সময়ের সাথে, মিলে এক পথে, দল বেঁধে চল যাই ভোট দেই ধানের শীষে, জিতবে মা খালেদা জিয়া, বিজয় হবে গণতন্ত্রের, জিতবে মা খালেদা জিয়া, বিজয় হবে গণতন্ত্রের।’
গাজীপুর সিটি নির্বাচনেও প্রচারণায় এই থিম সং ব্যবহার করা হবে বলে জানা গেছে। আগামী ১৫ মে দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।