নিজস্ব প্রতিবেদক : বিসিএস (ফিশারিজ) এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। মো. রমজান আলী সভাপতি ও বি এম মোস্তফা কামালকে মহাসচিব নির্বাচিত করে গত ২১ এপ্রিল (শনিবার) এসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সহ-সভাপতি-১ মাহবুবুল হক, সহ-সভাপতি-২ মোহা. আতিয়ার রহমান, যুগ্ম মহাসচবি-১ এস এম মনিরুজ্জামান, যুগ্ম মহাসচিব-২ কৃষ্ণন্দেু সাহা, সাংগঠনকি সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, দফতর সম্পাদক ড. রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক বিশ্বজিৎ বৈরাগী, জনসংযোগ সম্পাদক সমীর কুমার সরকার, গন্থগার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুজ্জামান, কারিগরি ও গবেষণা সম্পাদক এস এম ফিরোজ আহমদ, আন্তঃক্যাডার সম্পাদক মো. মোখলেসুর রহমান, অর্থ সম্পাদক শবনম মোস্তারী। কমিটির সদস্যরা হলেন-ছালেহ আহমদ, আবু সাঈদ মো. রাশেদুল হক প্রধান, মো. মনোয়ার হোসেন, ড. মো. জিল্লুর রহমান, মো. ইউসুফ খান, মো. সিরাজুর রহমান, সুজিত কুমার চার্টাজ্জী।
গত শনিবার বিকেলে রাজধানীর কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক।

