ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে যুক্তরাজ্য বিএনপি

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম’ বলে স্লোগান দেন। আর এতে করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট যুক্তরাজ্য শাখা।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
গত সোমবার লন্ডনে সংবাদ সম্মেলন করে ক্যাম্পেইন ফর দ্য প্রটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশের (সিপিআরএমবি) সভাপতি পুষ্পিতা গুপ্ত ও সম্পাদক অজিত সাহা এই আহ্বান জানান।
এ প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, তিনি ও তার দল হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তারা এর মাধ্যমে ধর্মীয় অনুভূতি আঘাত করেননি। তিনি বলেন, এটি রাজনৈতিক স্লোগান। আমরা আওয়ামী লীগকে টার্গেট করেই স্লোগান দিয়েছি।
এদিকে সংবাদ সম্মেলনে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের মুখপাত্র পুষ্পিতা গুপ্ত বলেন, প্রধানমন্ত্রীর জনসভার বাইরে বিএনপির বিক্ষোভের একটি ভিডিও তাদের কাছে রয়েছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা শ্লোগান শুনে তারা বিস্মিত হয়ে গেছেন। লন্ডনের ব্যস্ততম এলাকা ওয়েস্ট এন্ডে ‘হরে কৃষ্ণ হরে রাম’ বলে সবসময়ই হিন্দু ধর্মাবলম্বী শ্বেতাঙ্গদের কীর্তন গেয়ে চলাফেরা করতে দেখা যায়।
‘এদের কেউ বিষয়টি বুঝতে পারলে এবং ঘটনাস্থলে উপস্থিত থাকলে বিষয়টি অন্যভাবে মোড় নিতে পারতো।’
লিখিত বক্তব্যে তারেক রহমানের নাম না থাকলেও সংবাদ সম্মেলন আয়োজনকরা তারেক রহমানকেও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা জানান, বিএনপি নেতারা ক্ষমা না চাইলে তারা যুক্তরাজ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করবেন।
এদিকে সংবাদ সম্মেলন আয়োজকদের উদ্দেশ্য নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এই গ্রুপটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই প্রায়ই ব্রিটিশ পার্লামেন্টসহ বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে থাকে।