ঢাকাTuesday , 24 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের ওপর হামলা : প্রতিবেদন ২৮ মে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৮ মে ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
প্রসঙ্গত, গত বছর ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। হঠাৎ একদল যুবক তাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনও ছিলেন। কথাবার্তার একপর্যায়ে হকিস্টিক দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করেন। ওই ঘটনায় ওই দিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত নামা ১০/১১ জনকে আসামি করা হয়েছে।