ঢাকাSaturday , 21 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না ভারত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভারত তখনও অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি ভারতীয় রাজনীতির ‘সৌন্দর্য’ হিসেবে দেখছেন তিনি।
কাদের বলেন, ক্ষমতার উৎস জনগণ। জনগণ কাউকে ভোট দিলে কোনো দেশ এসে অন্য কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। আলোচিত ভারত সফরের আগের দিন শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন কাদের।
ভারতে ক্ষমতাসীন বিজেপি আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল রবিবার নয়া দিল্লি সফরে যাচ্ছে। এই সফর সম্পর্কে তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নানা কথা আছে। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বহু মানুষের মধ্যে এই ধারণা প্রকট যে, প্রতিবেশী বৃহৎ এই দেশটির সুনজর রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ।
আর আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এই সফরকে ঘিরে ঔৎসুক্য রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
রবিবার ভারত যাওয়ার পর রাতে বাংলাদেশি দূতাবাসের আয়োজনে নৈশ্যভোজে অংশ নেবেন আওয়ামী লীগের নেতারা। পরদিন সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন পরিদর্শন করবে প্রতিনিধি দলটি।
পরে ভারতীয় জনতা পার্টির নেতা এম জে আকবরের দেওয়া মধ্যাহ্ন ভোটে অংশ নেবেন আওয়ামী লীগ নেতারা। বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। পরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
তিন দিনের এই সফর শেষে ২৪ এপ্রিল ঢাকার উদ্দেশে নয়া দিল্লি ছাড়বে প্রতিনিধি দলটি। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বিজেপি এসে আমাদের জন্য ভোট চাইবে না, চাইতেও পারবে না।’
‘ইন্ডিয়ান ডেমোক্রেসির (গণতন্ত্রের) একটা বিউটি (সৌন্দর্য) আছে। তারা অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না।’ ‘অন্যান্য দেশ এ বিষয়ে খুব দৌড়াদৌড়ি করে। অনেক দেশ ছোটাছুটি করে। ইন্ডিয়া এইগুলো করে না।’
ভারত সফর নিয়ে কাদের বলেন, ‘এটি মূলত পার্টি টু পার্টি প্রোগ্রাম। এখানে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বাড়বে। স্বার্থ ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। তবে ইন্ডিয়া মোর দেন এ নেইভার (প্রতিবেশী)।’