ঢাকাSunday , 15 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসি নির্বাচনে মেয়র পদের ৫ প্রার্থীই বৈধ

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীকেই বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বেলা ১১টায় মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন। মেয়র পদে এ পাঁচজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের মহানগর শাখার সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী দলের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত এস এম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার মেয়রদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড পর্যন্ত, সংরক্ষিত ৬নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত, সাধারণ ১, ২ ও ৩নং ওয়ার্ড, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, ৭, ৮ ও ১০নং ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে।