ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা এরশাদ-রওশনের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি।
পৃথক বাণীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সব সময় পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার আনন্দে মেতে ওঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজ নিয়ে।
তিনি বলেন, বিগত ১৪২৪ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই- বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখীসমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যেকোনো ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।
এইচ এম এরশাদ আশা প্রকাশ করে বলেন, নতুন বছরে জনজীবনের পুঞ্জিভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে। উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
পৃথক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরনো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ।
দেশের সব মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাঙ্ক্ষিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে নতুন বছরে- এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।