ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক ৭

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরের গোমাতলীতে ১১টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলিসহ সাতজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।
আটকরা হলেন- মোহাম্মদ মুবিন (৩৭), নুরুল আমিন (৩৬), আব্দুর রহমান (৪৩), জসিম উদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (২১), আব্দুর শুক্কুর (৬৭) ও হেলাল উদ্দিন (৪০)। এরা সবাই পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার বাসিন্দা।
মেজর রুহুল বলেন, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায় কিছু দুর্বৃত্তের অস্ত্র মজুদের খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা পূর্ব গোমাতলী এলাকার একটি লবণ মাঠ ও চিংড়ি ঘের ঘিরে ফেললে ৭/৮ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে, লবণ মাঠ ও চিংড়ি ঘেরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১১টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। গণনার পর গুলির সঠিক সংখ্যা জানা যাবে।’
র‌্যাবের কোম্পানি কমান্ডার বলেন, বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।