ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রকাশ্যে ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর খুলশি থানার আমবাগান এলাকায় প্রকাশ্যে আবুল খায়ের গ্রুপের একজন পরিবেশকের ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। খুলশি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলেও ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি। খুলশি থানার এস আই এরশাদ হোসেন ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ জানান, বেলা সোয়া ১১টার দিকে অফিস থেকে ম্যানেজার ৮ লাখ ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অফিসের কাছে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ম্যানেজারের গায়ে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার সাথে সাথে ম্যানেজার অফিসে এসে জানালে স্থানীয় খুলশি থানাকে জানানো হয়। পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি।
খুলশি থানার এসআই এরশাদ হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে সাম্ভাব্য কয়েকটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।