ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ গ্রহণকালে রংপুরের প্রাথমিক শিক্ষা উপপরিচালক গ্রেপ্তার

Link Copied!

রংপুর প্রতিনিধি : ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা পড়েছে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।
দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সিরাজুল ইসলাম এক শিক্ষিকাকে বদলি করে দেওয়ার জন্য আগাম ২০ হাজার টাকা গ্রহণ করেন। এর পরেও সিরাজুল ইসলাম তার কাজ না করে তাকে ঘোরাতে থাকেন এবং আরো ৬০ হাজার টাকা দাবি করেন। সোমবার বিকেলে সিরাজুল ইসলামের কথামত উক্ত শিক্ষিকা ৬০ হাজার টাকা দিতে গেলে ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক।
রংপুর দুদকের উপ পরিচালক মোজাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ও রংপুর দুদকের সমন্বিত প্রচেষ্টায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।