ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৬

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা জেলায় জামায়াতের একজন কর্মীসহ ৬৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানার ছয়জন, কালীগঞ্জ থানার ১০ জন, শ্যামনগর থানার ১২ জন, আশাশুনি থানার সাতজন, দেবহাটা থানার দুইজন, পাটকেলঘাটা থানার চারজন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।