ঢাকাMonday , 9 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল ও টঙ্গী আমতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই দুর্ঘটনা দুটি ঘটে।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের রাজারহাট থানার তেতনা এলাকা সেকান্দর আলীর ছেলে।
টঙ্গী থানার এসআই শাহিন শেখ জানান, সকাল ৭টার দিকে টঙ্গী-ঘোড়ারশাল সড়কের টঙ্গীর আমতলী মোড় এলাকায় বাসচাপায় মিঠু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত মিঠু বাগেরহাটের চিতলমারী থানার দরকটরিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।