পাবনা প্রতিনিধি : এইচএসসি ও সমমানের পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসা কেন্দ্র থেকে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নকলে সহায়তায় দায়ে এ সময় ওই কেন্দ্রে দায়িত্বরত তিন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তাদেরকে বহিষ্কার করেন।
কেন্দ্রসচিব ও পুষ্পপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আশরাফ আলী এ ঘটনা নিশ্চিত করে জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি বহিষ্কৃতদের নকলে সহায়তার দায়ে ফারজানা ইয়াসমিন, সাদেক আলী এবং আজিজুর রহমান নামের তিন শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

