ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় মো. সুমন (৩০) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের সোলায়মান ভূঁইয়ার ছেলে। তিনি নয়নপুর এলাকার ডিবিএল কারখানার শ্রমিক ছিলেন।
মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. দেলোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুমন নয়নপুর বাজার এলাকা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।