ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ১৪৪ ধারা জারি

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি-আওয়ামী লীগ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া গ্রামে সালাম ব্যারিস্টার উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল ৩টায় জনসভা আহ্বান করে ইউনিয়ন শ্রমিক দল। একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ আহ্বান করে ইউনিয়ন আওয়ামী লীগ। দুই পক্ষ পাল্টা-পাল্টি কর্মসূচির প্রস্তুতি নিলে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে জনসভাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সংর্ঘষ এড়াতে ও এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।