ঢাকাFriday , 6 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছ থেকে পড়ে পিডিবির লাইনম্যান নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে বটগাছ থেকে পড়ে জহুরুল উদ্দিন গাজী (৪৫) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক লাইনম্যান নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোডের বাড়ান্দীপাড়া মোড়ে ঘটে। নিহত পিডিবির লাইনম্যান শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিন উদ্দিন গাজীর ছেলে।
নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মটবাড়িয়া গ্রামে। তিনি যশোর শহরের পিডিবির লাইনম্যানের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ভাগ্নে আবু বক্কর সিদ্দিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, অফিসিয়াল কাজে শহরের ঢাকা রোডের বাড়ান্দীপাড়া এলাকায় বটগাছের ডাল কাটতে যান জহুরুল। মই লাগিয়ে ডাল কাটার সময় পায়ের নিচে থেকে মই সরে যায়। নিচে পড়ে গুরুতর আহত হন জহুরুল। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
কাজল মল্লিক বলেন, ‘আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’ জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক খবির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’