ঢাকাThursday , 5 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপারিতে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে ভিজিয়ে বাজারজাত করা সুপারি আকর্ষনীয় ও চকচকে করতে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির কারণ হয়ে উঠেছে।
কোন নিয়মনীতির তোয়াক্কা না করে একশ্রেণির ব্যবসায়ী এসব সুপারি উন্মুক্ত জলাশয়ে ভিজিয়ে একদিকে পানি ও পরিবেশ দূষিত করছে, অন্যদিকে রং চকচকে করার ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে মানুষের স্বাস্থ্য’রও সর্বনাশ ঘটাচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলে আসলেও সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে একেবারেই নির্বিকার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার প্রায় সাড়ে ১২ হাজার টন সুপারির ফলন হয়েছে এ জেলায়। যার বাজার মূল্য সাড়ে ৩শ’ কোটি টাকা। পাকা সুপারি, শুকনো সুপারি এবং পানিতে ভেজানো সুপারি এই তিন প্রক্রিয়ায় এখানকার উৎপাদিত সুপারি বাজারজাত করা হয়।
সরেজমিন লক্ষ্মীপু সদর উপজেলার দালালবাজার ও রায়পুর উপজেলার রাখালিয়া সহ জেলার কয়েকটি সুপারিখ্যাত এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি নিয়ে সুপারিতে ক্ষতিকর কেমিক্যাল মেশাচ্ছে। দীর্ঘদিন পানিতে সুপারি ভিজিয়ে রাখায় নষ্ট হওয়া রং ফেরাতেই এই বিষাক্ত কেমিক্যালের ব্যবহার হচ্ছে বলে শ্রমিকরা জানান।
স্থানীয়রা জানান, নির্দিষ্ট পাকা হাউসে ভেজানোর নিয়ম থাকলেও বিভিন্ন ডোবা-নালায় সুপারি ভিজিয়ে রাখায় দুর্গন্ধে এসব এলাকায় চলাচল দায় হয়ে ওঠে।
কয়েকজন ব্যবসায়ী আলাপকালে জানান, সুপারি ভিজিয়ে রাখলে রং ধূসর হয়ে যায়। তাই কেমিক্যাল মিশিয়ে হলুদ রং করলে ভালো দাম পাওয়া যায়। কেমিক্যাল মিশ্রণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কখনো বাধা কিংবা নিষেধ করা হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘সুপারির সাথে মিশ্রিত কার্বাইট মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। এর ফলে মানবদেহে বিভিন্ন রোগসহ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ‘ভেজা সুপারিতে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ করা হয়, এমন খবর এরআগে পাই নি। তবে খোঁজ নিয়ে এবিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।’