ঢাকাThursday , 5 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন-শাহাদাত হোসেন (২৮), তার স্ত্রী রূপালী (২০) এবং তাদের ছেলে রিফাত (২)। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।
শাহাদাতের ভাই নোয়াব আলী জানান, মধ্য রাতে মশার উপদ্রব বেড়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে মশার কয়েল জ্বালালে হঠাৎ আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থাকায় মশার কয়েল জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ছেলেসহ তার ভাই ও ভাবি দগ্ধ হন। তাদের উদ্ধার করে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শাহাদাত হোসেনের শরীরের ৫৫ শতাংশ, রূপালীর ২০ শতাংশ ও রিফাতের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো জানেন, ফতুল্লার শিবু মার্কেটের কাছে রাজন নামে এক ব্যক্তির আধাপাকা বাড়িতে তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের রুদ্রেশ্বর গ্রামে।