ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস চাপায় মেয়ে নিহত, মা আহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুর থানার আলমনগর পোড়া মসজিদ এলাকায় বিআরটিসির যাত্রীবাহী বাসের চাপায় মেয়ে নিহত ও মা আহত হয়েছেন।
বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাদের চাপা দেয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা বিআরটিসির অপর একটি বাস ভাংচুর করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, সকালে গৃহবধূ শিমুল আকতার তার ছয় বছরের মেয়ে তন্বীকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বরিশালগামী বিআরটিসির একটি বাস তাদের চাপা দিলে তন্বী ঘটনাস্থলে মারা যায়। মা শিমুল আকতারকে আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে উত্তেজিত জনতা বিআরটিসির ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস ভাংচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাসটি উদ্ধার করে খালিশপুর থানায় নিয়ে গেছে।
খলিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশরফ হোসেন বলেন, মেয়ে তন্বী মারা গেছে। মা শিমুল আকতারকে আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।