ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্ট থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। বিজিবি এ সময় চোরাকারবারিকে আটক করতে পারেনি।
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারতে সোনার বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্যাকেটের ভেতরে তল্লাশি চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭০০ গ্রাম।