ঢাকাWednesday , 4 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু উদ্ধার

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাস্তা থেকে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানী গ্রামে রক্তাক্ত শিশুটিকে কুকুর টানা-হেচড়া করতে দেখেন প্রাতঃভ্রমণে আসা স্থানীয় বাসিন্দা হুমায়ূন মাস্টার। পরে তিনি কুকুর তাড়িয়ে শিশুটি উদ্ধার করেন।
বর্তমানে শিশুটি ওই গ্রামের বেনজির আহমেদের বাড়িতে সুস্থ ও নিরাপদ রয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক লোকজন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
কররা কাওয়ালজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শারীরিক শিক্ষক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে সদ্য ভূমিষ্ঠ শিশুটি রাস্তার পাশে পলিথিনের ব্যাগে ফেলে রেখে যায়। শিশুটি এখন সুস্থ ও নিরাপদে রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।