ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেসিসিতে মেয়র পদে মনির মনোনয়নপত্র সংগ্রহ

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে মনির পক্ষে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেনের কাছ থেকে মনোনয়নপত্রট সংগ্রহ করেন। তবে মনি ছাড়া অন্যকোনো প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
বিএনপির সূত্র জানায়, দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও মঙ্গলবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও তিনি একজন প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে, বুধবার নগর শাখার বর্ধিত সভার মাধ্যমে তৃণমূলের মতামত নিয়ে কেন্দ্রকে জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই নেওয়া হবে। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন তারা।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন এ প্রতিবেদককে বলেন, কেসিসির মেয়র পদে প্রথম মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে, অন্যকোনো প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি।