ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইয়াবা বিক্রির দায়ে ২ বছরের সাজা

Link Copied!

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান রনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান রনি উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবুর রহমান রনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আদালতে হাজির করা হয়। আদালত রনিকে দুই বছরের সাজা প্রদান করেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. মোস্তফা জাবেদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান রনিকে ইয়াবসহ আটক করে দুই বছরের সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।