ঢাকাTuesday , 3 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামুতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবদু শুক্কুর (২৮) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া গ্রামের ওবাইদুল হকের ছেলে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রামুর উখিয়ারঘোনা লামারপাড়া গ্রামের সাহাব উদ্দিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদু শুক্কুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৪/৫ জন যুবক আকস্মিকভাবে আবদু শুক্কুরের ওপর প্রকাশ্যে হামলা শুরু করে। হামলাকারীরা ছুরি, খুন্তি, কুড়াল ও লোহার রড় দিয়ে আবদু শুক্কুরের মাথা, পিঠ, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশে কোপায় ও মারধর করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, হামলায় জড়িত চারজনকে চিহ্নিত করা হয়েছে। এরা হলেন, ওই এলাকার মৃত নাছির মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ (২৮), মৃত আলী আহমদের ছেলে এবাদুল্লাহ (২৪), মো. আলীর ছেলে নুরুল্লাহ (৩২) ও নুরুল ইসলামের ছেলে ফজর আলী (২১)।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম জানিয়েছেন, হামলাকারীদের সঙ্গে নাস্তা করেন নিহত আবদু শুক্কুর। কিছুক্ষণ পরে ওই স্থানে এ হামলা শুরু হয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও আতংকিত লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল আলম জানিয়েছেন, নিহত আবদু শুক্কুর দেড় বছর পূর্বে ওই এলাকার ফরিদুল আলম নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে দুটি পা কেটে দিয়েছিলেন। এ কারণে আবদু শুক্কুরের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।