ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বাসের ধাক্কায় নারী-শিশুর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী এক নারী ও এক ছেলেশিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুর বয়স চার বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুইজন সম্পর্কে মা-ছেলে।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।