ঢাকাMonday , 2 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে।সোমবার সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখানো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন গণমাধ্যমকে জানান, ‘সোমবার সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারীবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছলে আকলিমাক ওপর অ্যাসিড নিক্ষেপ করে একব্যক্তি পালিয়ে যায়। আকলিমার ‍মুখের ডান পাশ, বুক ও গলা দগ্ধ হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আকলিমা আক্তারের ৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।