সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর মিরাবাজার এলাকার একটি বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ বছর বয়সি একটি কন্যাশিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। রোববার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরাবাজার খাঁরপাড়া ১৫/জে বাসার নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রোকেয়া বেগম (৪০) বিউটি পার্লারের ব্যবসা করতেন। তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৭) মিরাবাজার জামেয়া স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

