ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে রুবেল (২৬) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৮টায় পল্লবী থানা এলাকার মিরপুর ১১ নম্বর সেক্টরের সিটি করপোরেশন মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে রুবেলকে ছুরিকাঘাত করা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল মাংসের দোকানের কর্মচারী। তিনি মিরপুর ১১ নম্বরের বিহারি ক্যাম্পে থাকতেন। তার বাবার নাম আব্দুর রব।
রুবেলের পরিবারের অভিযোগ, এলাকার সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ইমরান নামের এক যুবকের সঙ্গে ঝামেলা ছিল রুবেলের। এর আগে একবার রুবেল ইমরানের ওপর হামলা চালিয়েছিলেন। আজ ইমরান সিটি করপোরেশন মার্কেটে তার ওপর হামলা চালান।
নিহতের মামা সাব্বির হোসেন জানান, ইমরানের সঙ্গে রুবেলের দ্বন্দ্ব ছিল। এরই জেরে ইমরান রুবেলের ওপর হামলা চালিয়েছেন। রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, তিনি বিষয়টি শুনেছেন।
দাদন ফকির বলেন, ‘রুবেল নামে এক ছেলেক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে মারা যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’