ঢাকাSaturday , 31 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পেঁয়াজের জমি পাহারা দিতে গিয়ে বজ্রপাতে তারা প্রাণ হারান। সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার মানিকহাট ইউনিয়নের বিক্রমাদিত্য গ্রামের মুক্তার শেখের ছেলে দুলাল হোসেন (৪০), আব্দুল আজিজ মোল্লার ছেলে আব্দুল আলিম (৩২) ও মোতাহার আলীর ছেলে লইম উদ্দিন (৫০)।
পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. ফরহাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে মানিকহাট ইউনিয়নের হাটখালী মৌজার মাঠে নিজের জমিতে পেঁয়াজ তুলতে যান ওই তিন কৃষক। ঝড়-বৃষ্টির কবলে পড়ে তারা বাড়িতে ফিরে আসেন। রাতে মাঠে তোলা পেঁয়াজ পাহারা দিতে যান তারা। এ সময় আবার ঝড়-বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সকালে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে স্থানীয়রা তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।